Collector
Giriş Yap
নোবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম | Collector
নোবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম

নোবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগের অধ্যাপক এবং বায়োলজিক্যাল সায়েন্স অনুষদের ডিন ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘নোবিপ্রবি আইন ২০০১’ এর ১২(১) ধারা অনুযায়ী আগামী চার বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে।মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন জারির পর বিকেলে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর নিকট নবনিযুক্ত উপ-উপাচার্য তার যোগদানপত্র হস্তান্তর করেন। প্রজ্ঞাপনে বলা হয়, উপ-উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। উক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে বি.ফার্ম এবং এম.ফার্ম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি উচ্চশিক্ষা ও পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। তিনি জাপানের শিমানে বিশ্ববিদ্যালয় থেকে অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘জেএসপিএস পোস্ট ডক্টরাল ফেলোশিপ’ (২০১৪-২০১৬) সম্পন্ন করেন। আরও পড়ুন: নোবিপ্রবিতে নির্মাণশ্রমিকদের অশালীন আচরণ, ছাত্রীদের বিক্ষোভ তার প্রধান গবেষণার ক্ষেত্র হলো ফার্মাকোলজি এবং ফার্মাকোজেনেটিক্স। তিনি মূলত বাংলাদেশের মানুষের অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, ডায়াবেটিস, জরায়ুমুখের ক্যান্সার এবং স্তন ক্যান্সারের ফার্মাকোজেনোমিক্স নিয়ে কাজ করছেন। গুণী এই গবেষকের এ পর্যন্ত ২০০টি গবেষণা প্রকাশনা রয়েছে, যার মধ্যে ১৮৮টি আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষণায় অনন্য অবদানের জন্য তিনি ইউজিসি অ্যাওয়ার্ড লাভ করেছেন এবং ৪০টিরও বেশি আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করেছেন। গুগল স্কলারে তাঁর সাইটেশন সংখ্যা ৪,৩৭০।

Go to News Site