Jagonews24
জয়পুরহাটে সীমান্তে পুশ-ইন ঠেকাতে জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সহযোগিতা চেয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান। মঙ্গলবার (৯ জুন ) বিকেল সাড়ে ৫টায় ধলাহার ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় সহযোগিতার বিষয়টি উপস্থপন করেন তিনি। পুশ-ইনের চেষ্টা হলে দ্রুত তথ্য দেওয়ার অনুরোধ করে মাহমুদুল হাসান বলেন, সীমান্তে পুশ-ইনের চেষ্টা চলছে। বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করলেও তাদের একার পক্ষে সীমান্তর এ সমস্যা সমাধান সম্ভব নয়। এতে জনগণের সহযোগিতা প্রয়োজন। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভুটিয়াপাড়া ক্যাম্পের নায়েক সুবেদার জহুরুল ও কড়িয়া ক্যাম্পের নায়েক সুবেদার মং। এতে ইউপি সদস্য, গ্রাম পুলিশ, আনসার ভিডিপি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মাহফুজ রহমান/এনএইচআর/এমএস
Go to News Site