Collector
Giriş Yap
কাপ্তাই হ্রদে গোসল করতে গিয়ে প্রাণ গেল চবি শিক্ষার্থীর | Collector
কাপ্তাই হ্রদে গোসল করতে গিয়ে প্রাণ গেল চবি শিক্ষার্থীর

কাপ্তাই হ্রদে গোসল করতে গিয়ে প্রাণ গেল চবি শিক্ষার্থীর

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে বন্ধুদের সাথে গোসল করতে নেমে ইনতিশার হাসনাত (২২) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৯ জুন) বিকেলে হ্রদের চক্রপাড়া সংলগ্ন বালুচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজের প্রায় এক ঘণ্টা পর হ্রদের তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত ইনতিশার হাসনাত কক্সবাজারের পেকুয়া এলাকার মো. বেলালের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। নিহতের বন্ধুরা জানান, চট্টগ্রাম থেকে কয়েকজন বন্ধু মিলে তারা রাঙ্গামাটিতে বেড়াতে এসেছিলেন। কাপ্তাই হ্রদ এলাকায় নতুন বালুচর জেগে উঠেছে জানতে পেরে তারা বোট নিয়ে ওই এলাকায় যান। সেখানে পানিতে গোসল করতে নামলে হঠাৎ ইনতিশার নিখোঁজ হন। বন্ধুরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন এবং পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসে খবর দেন। আরও পড়ুন: র‍্যাগিং ও বুলিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্সে চবি প্রশাসন খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার স্টেশনের লিডার লিটন কান্তি দেবের নেতৃত্বে একটি ডুবুরি ইউনিট দ্রুত স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে হ্রদের গভীর তলদেশ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের লিডার লিটন কান্তি দেব বলেন, ‘আমরা বিকেলের দিকে খবর পেয়ে চক্রপাড়া এলাকায় বালুচরে যাই। নিহতের বন্ধুদের দেয়া তথ্যমতে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে হ্রদের তলদেশ থেকে নিখোঁজ ছাত্রকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত রাঙ্গামাটি সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

Go to News Site