Collector
Giriş Yap
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অভিযানে ৪২টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার, আটক ১ | Collector
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অভিযানে ৪২টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার, আটক ১

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অভিযানে ৪২টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার, আটক ১

রাজধানী ঢাকায় বন অধিদফতরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বিশেষ অভিযানে বিভিন্ন প্রজাতির মোট ৪২টি দেশীয় বন্যপ্রাণী জব্দ করা হয়েছে। অভিযানে অবৈধভাবে বন্যপ্রাণী সংরক্ষণ ও পাচারের অভিযোগে একজনকে আটক করা হয়।উদ্ধার করা বন্যপ্রাণীগুলোর মধ্যে রয়েছে:রাজধনেশ– ৩টিচশমা-পরা হনুমান–৩টিপাহাড়ি হলুদ কচ্ছপ–১৩টিটিয়া পাখি–১২টিময়না–১টিলজ্জাবতী বানর–৩টি,ঈগল পেঁচা–১টি,এশিয়ান পাম সিভেট–৩টিসজারু-৩টি সর্বমোট ৪২টি বিভিন্ন প্রজাতির দেশীয় বন্যপ্রাণী উদ্ধার করা হয়।অভিযানে আটক ব্যক্তি হলেন মো. সাজুদ্দিন (২৪)। তার স্থায়ী ঠিকানা পোড়াগাঁও, নালিতাবাড়ী, শেরপুর। তার বাবা মো. মগবুল হোসেন এবং মাতা মোসাম্মৎ ছাহেরা বেগম। তাকে ঢাকার মিরপুর-১২ এলাকার ইস্টার্ন হাউজিং সংলগ্ন সোনালী বাজার এলাকা থেকে আটক করা হয়।আরও পড়ুন: সুন্দরবন প্রবেশে ৩ মাসের নিষেধাজ্ঞা শুরু আজঅভিযানটি পরিচালনা করেন অসীম মল্লিক, বন্যপ্রাণী পরিদর্শক, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বন অধিদফতর, আগারগাঁও, ঢাকা।উদ্ধার করা বন্যপ্রাণীগুলোকে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার জন্য আপাতত বন অধিদফতরের হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে প্রাণীগুলোকে তাদের জন্য উপযুক্ত পরিবেশে স্থানান্তর করা হবে।প্রাথমিক তদন্তে জানা গেছে, এই বন্যপ্রাণী পাচার চক্রের সঙ্গে মোহাম্মদ হাদিস রহমান জড়িত রয়েছেন। তিনি ইতোমধ্যে কক্সবাজারের চকরিয়া বন বিভাগের অভিযানে গ্রেফতার হয়ে বর্তমানে জেল হেফাজতে আছেন।তদন্তে আরও তথ্য পাওয়া গেছে যে, হাদিস রহমানের স্ত্রী খুশি অনলাইনের মাধ্যমে চক্রটির কার্যক্রম সমন্বয় ও নিয়ন্ত্রণ করতেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি অধিকতর তদন্তাধীন রয়েছে এবং পাচার চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০২৬ আইন লঙ্ঘন করে কোনো ব্যক্তি বা চক্র যেন বন্যপ্রাণী শিকার, সংগ্রহ, পরিবহন, ক্রয়-বিক্রয় বা পাচারের সঙ্গে জড়িত না হয়, সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে বন অধিদফতর। বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধের তথ্য থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্যও অনুরোধ করা হয়েছে।

Go to News Site