Jagonews24
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গোখরা সাপের কামড়ে শিফা আক্তার (১৬) নামের এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) উপজেলার পলাশতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিফা আক্তার দড়িপাড়া এলাকার রিয়াজ উদ্দিনের মেয়ে। পারিবারিক সূত্র জানায়, সকালে ঘরের ভেতরে ফ্রিজের ওপর থেকে কিছু একটা নামানোর সময় তার পায়ে বিষাক্ত গোখরা সাপটি কামড় দেয়। সে প্রথমে বিষয়টি গুরুত্ব না দিয়ে স্বাভাবিকভাবে মাদরাসায় চলে যায়। পরে বিকেল থেকে শিফার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে তার মুখ দিয়ে ফেনা বের হতে থাকলে দ্রুত তাকে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানুল বলেন, ‘শিফা আক্তার নামের সাপে কাটা এক রোগী হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’ হোসাইন সুলভ/এসআর
Go to News Site