Collector
Giriş Yap
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার | Collector
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি পুকুর থেকে আলী আজগর (৮) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার হয়েছে।মঙ্গলবার (৯ জুন) উপজেলার মেহারি ইউনিয়নের খেওড়া গ্রামে দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আলী আজগর খেওড়া গ্রামের রাজিব মিয়ার ছেলে। সে স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই তার মরদেহ দাফন করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে মাদ্রাসার শিশু শিক্ষার্থী আলী আজগরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়। আরও পড়ুন: ময়মনসিংহে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ মিলল সেপটিক ট্যাংকে, আটক ১কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি ঘটনাস্থলে যান। সেখানে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানতে পারেন, শিশুটির পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন করা হয়েছে।

Go to News Site