Somoy TV
চাঁদপুরে পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) শহরের পাশে মেঘনা নদীর চেয়ারম্যানঘাট এলাকায় এবং সদর উপজেলার ছোটসুন্দর ডাকাতিয়া নদীতে এই বজ্রপাতের ঘটনা দুটি ঘটেছে।মৃতরা হলেন: মো. সোহাগ (৩৫) এবং সেলিম মিয়া (৪০)। এদের মধ্যে ট্রলারের মাঝি সোহাগ চাঁদপুর শহরের পাশে মেঘনা নদীর চেয়ারম্যানঘাট এলাকায় এবং বাল্কহেডের সুকানি সেলিম মিয়া সদর উপজেলার ছোটসুন্দর ডাকাতিয়া নদীতে মারা যান। চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মরত পুলিশ কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, মঙ্গলবার ঠিক সন্ধ্যার আগে ঝড়ো বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় ট্রলারের মাঝি সোহাগ মেঘনা নদীতে অবস্থান করছিলেন। আর বালু ভর্তি বাল্কহেডের মাঝি সেলিম মিয়া ঠিক একই সময় তার নদীতে ছিলেন। বজ্রপাতের শিকার হলে পরবর্তীতে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।আরও পড়ুন: হবিগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ৪চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমেদ জানান, বজ্রপাতে দুজনের মৃত্যুর ঘটনায় আলাদাভাবে সাধারণ ডায়েরি করা হয়েছে।
Go to News Site