Collector
Giriş Yap
সময়ের আলোচিত আজকের সাত খবর | Collector
সময়ের আলোচিত আজকের সাত খবর

সময়ের আলোচিত আজকের সাত খবর

দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ সময় নিউজে মঙ্গলবার (৯ জুন) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড (ডেথ রেফারেন্স) অনুমোদনের নথি হাইকোর্টে পৌঁছেছে। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে পে-স্কেল বাস্তবায়নের প্রথম ধাপের বরাদ্দ থাকছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী স্নাতক পর্যায়ে বাংলা, ইতিহাস, দর্শনসহ যে কোনো বিষয় বাদ দেয়ার খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। স্থানীয় সরকার নির্বাচন দলীয় নাকি নির্দলীয় হবে, জানালেন তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হবে। যে কেউ ব্যক্তিগত পরিচয়ে নির্বাচনে অংশ নেবেন, সেক্ষেত্রে সরকার কোনো বাধা দেবে না। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী ব্যাংকের বৈধ গ্রাহকদের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হার্টের রিং বা করোনারি স্টেন্টের (স্টেন্ট) পুনঃনির্ধারিত মূল্য বাস্তবায়নের নির্দেশনা দিয়ে দেশের হাসপাতালগুলোকে চিঠি পাঠিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর (ডিজিডিএ)। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ ঘরের মাঠে সবসময় স্পিন বোলিংয়ে প্রতিপক্ষকে কুপোকাত করা বাংলাদেশের প্রধান অস্ত্র এখন পেস বোলিং। তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানদের পথ ধরে টাইগারদের বোলিং আক্রমণের পোস্টার বয় এখন নাহিদ রানা। এক্সপ্রেস গতির ফাস্ট বোলারের জন্মভূমি অস্ট্রেলিয়াকে মিরপুরে রীতিমতো নাকানিচুবানি খাওয়ালেন চাঁপাই এক্সপ্রেস। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন।

Go to News Site