Collector
Giriş Yap
জেনেভায় প্রবাসী কল্যাণমন্ত্রী বরাবর ফ্রান্স বিএনপির স্বারকলিপি প্রদান | Collector
জেনেভায় প্রবাসী কল্যাণমন্ত্রী বরাবর ফ্রান্স বিএনপির স্বারকলিপি প্রদান

জেনেভায় প্রবাসী কল্যাণমন্ত্রী বরাবর ফ্রান্স বিএনপির স্বারকলিপি প্রদান

সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে প্রবাসীদের পক্ষ থেকে ঢাকা-প্যারিস সরাসরি ফ্লাইট চালু করাসহ মোট ১৮টি দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্বারকলিপি প্রদান করেছে ফ্রান্স বিএনপির একটি প্রতিনিধিদল।জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। যা গত ৩১ মে শুরু হয় চলবে ১২ জুন পর্যন্ত। আন্তর্জাতিক শ্রম সম্মেলন হলো জাতিসংঘের সহযোগী সংস্থা আন্তর্জাতিক শ্রম সংস্থার সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম, যা প্রতি বছর সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হয়। একে প্রায়শই ‘শ্রমের আন্তর্জাতিক সংসদ’ বলা হয়। এই সম্মেলন যোগ দেয়ার লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী গত শনিবার রাত ১০টায় জেনেভায় এয়ারপোর্ট পৌঁছান। এ সময় ফ্রান্স বিএনপির নেতৃবৃন্দের তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান। এরপর প্রতিনিধি দল স্থানীয় একটি হোটেলে শুভেচ্ছা বিনিময়কালে প্রবাসীদের কল‍্যাণে বেশ কয়েকটি দাবি সম্বলিত একটি স্বারকলিপি মন্ত্রীকে প্রদান করেন। এ সময় সেখানে ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম রাঙ্গা ও সহযোগীরা উপস্থিত ছিলেন। স্বারকলিপি গ্রহণের পর মন্ত্রী তার সংক্ষিপ্ত বক্তব্যে আলোচনা সাপেক্ষে এসব দাবি বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন।

Go to News Site