Collector
Giriş Yap
ঘুমের সময় যেসব স্থানে বালিশ দিলে উপকার মেলে | Collector
ঘুমের সময় যেসব স্থানে বালিশ দিলে উপকার মেলে

ঘুমের সময় যেসব স্থানে বালিশ দিলে উপকার মেলে

ঘুমের প্রসঙ্গ আসলেই মাথার নিচে বালিশের কথা মনে পড়ে। কিন্তু আপনি কি জানেন, মাথায় বালিশ ব্যবহারের চেয়ে ঘুমের সময় যদি বিশেষ কিছু স্থানে বালিশ রেখে ঘুমান তাহলে মিলবে একাধিক উপকার!ঘুমের সময় অনেকেরই পায়ের ফাঁকে বালিশ দিয়ে ঘুমানোর অভ্যাস রয়েছে। কারো কারো আবার পায়ের নিচে বালিশ না দিলে ঘুমই আসে না। এ অভ্যাসের কিন্তু অনেক ইতিবাচক দিক রয়েছে, বলছেন বিশেষজ্ঞরা। ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনের প্রতিবেদন থেকে জানা যায়, পায়ের ফাঁকে বালিশ দিয়ে ঘুমানোর অভ্যাস স্বাস্থ্যের জন্য ভালো। এতে মেরুদণ্ডে চাপ পড়ে কম। এ প্রসঙ্গে গুরুগ্রামের পারস হেলথের ইন্টারনাল মেডিসিনের প্রধান ডাঃ আর আর দত্ত বলেন,বাঁ দিকে কিংবা ডান দিকে কাঁত হয়ে শোয়ার সময় পায়ের ফাঁকে বালিশ থাকলে তা স্পাইনের ক্ষেত্রে খুবই ভালো। এতে শিরঁদাড়া সোজা থাকে। তিনি আরও বলেন,কাঁত হয়ে ঘুমোনোর অভ্যাসে পেলভিস এবং লোয়ার স্পাইনে সমস্য়া হতে পারে। যে সমস্যা অনেকটা কমিয়ে দিতে পারে পায়ের মাঝে থাকা বালিশ। বিশেষজ্ঞরা বলছেন, পায়ে বালিশ ছাড়া ঘুমালে স্পাইনে প্রচণ্ড চাপ পড়ে বেঁকে যাওয়ার শঙ্কা থাকে। আর এ শঙ্কা কমিয়ে দিতে পারে হাঁটুর নিচে বালিশ দিয়ে ঘুমানোর অভ্যাস। এছাড়া পায়ের নিচে বালিশ দিয়ে ঘুমানোর অভ্যাসে কাঁধের সমস্যা, ঘাড় ব্যথা কমে, লোয়ার পিঠে ব্যথার সমস্যা এড়ানো যায়। ম্যাক্স হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান ডাঃ অখিলেশ যাদব জানান, হাঁটুর নিচে বালিশ রেখে ঘুমানোর অনেক লাভ রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন,নিয়মিত হাঁটুর নিচে বালিশ দিয়ে ঘুমানোর অভ্যাস বডি পশ্চার ঠিক রাখতে সাহায্য করে। যা স্লিপডিস্ক, স্পন্ডেলাইটিস বা স্পাইনাল কর্ডের নানা সমস্যা কমাতে পারে। আরও পড়ুন: গভীর ঘুম আনে ৩ খাবার! যাদের কোমর-পিঠ ব্যথা, আর্থারাইটিসের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে বালিশ কাজ করে শরীরের এক শক্তিশালী রক্ষাকবচ হিসেবে। তাই সুস্থ শরীর, আরাম আর ভালো ঘুমের জন্য প্রয়োজন মতো নিয়মিত পায়ের ফাঁকে, পায়ের নিচে বা হাঁটুর নিচে নরম বালিশ দিয়ে ঘুমানোর অভ্যাস করতে পারেন। আরও পড়ুন: রাতে ঘুমানোর ‘আদর্শ সময়’ না মানলেই বিপদ!

Go to News Site