Collector
Giriş Yap
কুমিল্লায় বজ্রপাতে বাবার সামনেই স্কুলছাত্রের মৃত্যু | Collector
কুমিল্লায় বজ্রপাতে বাবার সামনেই স্কুলছাত্রের মৃত্যু

কুমিল্লায় বজ্রপাতে বাবার সামনেই স্কুলছাত্রের মৃত্যু

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ধানের চারা রোপণের সময় বজ্রপাতে মিনহাজুর রহমান (১৫) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৯ জুন) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের সীমারকান্দা গ্রামের কৃষি মাঠে এ ঘটনা ঘটে।নিহত মিনহাজুর রহমান সীমারকান্দা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে এবং এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মিনহাজুর তার বাবার সঙ্গে মাঠে ধানের চারা রোপণের কাজ করছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্বজনরা জানান। তবে একই ঘটনায় তার বাবা বিল্লাল হোসেন অক্ষত থাকেন।আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুরনিহতের নিকটাত্মীয় বশির আহমেদ বলেন, বাবা-ছেলে একসঙ্গে জমিতে কাজ করছিল। হঠাৎ বজ্রপাত হলে মিনহাজ মারা যায়, কিন্তু তার বাবা কোনো আঘাত পাননি।এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান সময় সংবাদকে বলেন, ‘সন্ধ্যার পর থেকে অনেকেই ফোন করে বজ্রপাতে এক কিশোর নিহত হওয়ার বিষয়ে জানতে চেয়েছেন। তবে এ ঘটনায় থানায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আমরা বিষয়টির খোঁজখবর নিচ্ছি।’

Go to News Site