Somoy TV
আর মাত্র দুদিন পরই পর্দা উঠতে যাচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফা বিশ্বকাপের। ইতোমধ্যে বিশ্বকাপ নিয়ে সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করেছে। দলগুলোও সেরে নিচ্ছি শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রস্তুতি ঝালিয়ে নিতে আগামীকাল (১০ জুন) নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা।বুধবার (১০ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের এই ম্যাচটি বাংলাদেশের অফিসিয়ালি সম্প্রচার করবে কারা, সেটি সম্পর্কে জানা যায়নি। তবে আনঅফিসিয়ালি অ্যাপ স্পোর্টজিফাই-এ দেখা যাবে ম্যাচটি। আগামীকালের ম্যাচে মূল আকর্ষণ লিওনেল মেসি। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে খেলবেন কিংবদন্তি এই ফুটবলার। তার খেলার বিষয়টি কোচ লিওনেল স্ক্যালোনি নিজেই নিশ্চিত করেছেন। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্ক্যালোনি বলেন, ‘মেসি বুধবার খেলছে। তবে সে কতক্ষণ মাঠে থাকবে বা কত মিনিট খেলবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আজকের অনুশীলনের পর তার শারীরিক অবস্থা দেখে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব, যাতে কোনোভাবেই কোনো ঝুঁকি না নেওয়া হয়। তবে সে যে খেলছে, তা নিশ্চিত।’ আরও পড়ুন: ফিফার জাদুঘরে জায়গা পেল বাংলাদেশের জার্সি শুধু মেসিই নন, আর্জেন্টিনা শিবিরে চোট কাটিয়ে ফিরছেন নিকো পাজ, নাহুয়েল মোলিনা এবং গঞ্জালো মন্তিয়েল—তারা সবাই আইসল্যান্ড ম্যাচের জন্য পুরোপুরি তৈরি। বিশ্বকাপের আগে এই ম্যাচ দিয়ে মূলত চূড়ান্ত স্কোয়াড খুঁজে নেওয়া এবং বেঞ্চের শক্তি পরীক্ষার করার লক্ষ্য কোচের। চোটে পড়া ফুটবলাররা ফিরে আসায় আলবিসেলেস্কে বসের সেই লক্ষ্য বেশ ভালোভাবেই পূরণ হবে।
Go to News Site