Collector
Giriş Yap
নাড়ুর কথা বলে কুরিয়ার সার্ভিসে গাঁজা বুকিং, ধরল ডিবি | Collector
নাড়ুর কথা বলে কুরিয়ার সার্ভিসে গাঁজা বুকিং, ধরল ডিবি

নাড়ুর কথা বলে কুরিয়ার সার্ভিসে গাঁজা বুকিং, ধরল ডিবি

কুরিয়ার সার্ভিসে নাড়ুর কথা বলে কুমিল্লায় বুকিং করার পর চাঁপাইনবাবগঞ্জে প্রায় ১৪ কেজি পরিমানে দুই কার্টনে থাকা সাত প্যাকেট গাঁজা উদ্বার করেছে ডিবি পুলিশ।মঙ্গলবার (৯ জুন) রাতে জেলা শহরের শান্তিমোড়স্থ এজেআর পার্সেল এ্যান্ড কুরিয়ার সার্ভিসের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখায় এসব গাঁজা উদ্ধার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি পুলিশ।তবে গাঁজা উদ্বার হলেও এ ঘটনায় ক্রেতাকে আটক করতে পারেনি পুলিশ। উদ্বারকৃত গাঁজার পরিমাণ প্রায় ১৪ কেজি।পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিক্তিতে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে মঙ্গলবার রাতে শান্তিমোড়স্থ এজেআর কুরিয়ার সার্ভিসে অভিযান পরিচালনা করা হয়। এসময় দুটি কার্টুন থেকে ১৪ কেজি গাঁজা উদ্বার করা হয়েছে। গাঁজাগুলো গত ৭ জুন রবিবার কুমিল্লা থেকে নাড়ু বলে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে বুকিং করা হয়েছিল।আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপি মোতায়েনএ ঘটনায় সদর মডেল থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায় পুলিশ। এছাড়াও গাঁজার ক্রেতাকে আটক করতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

Go to News Site