Collector
Giriş Yap
ব্রাজিল দলে বড় সুখবর! প্রথম ম্যাচেই খেলতে পারেন নেইমার | Collector
ব্রাজিল দলে বড় সুখবর! প্রথম ম্যাচেই খেলতে পারেন নেইমার

ব্রাজিল দলে বড় সুখবর! প্রথম ম্যাচেই খেলতে পারেন নেইমার

ইনজুরিতে থাকা নেইমারকে নিয়ে বড় সুখবর পেতে পারেন ব্রাজিল সমর্থকরা। বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই খেলতে পারেন তিনি। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোএসপোর্তের এক সাংবাদিক এমন তথ্য জানিয়েছেন।গ্লোবোএসপোর্তের তথ্য অনুযায়ী, ব্রাজিলের তারকা ফরোয়ার্ডের বিশ্বকাপে দলের প্রথম ম্যাচেই মাঠে নামার সম্ভাবনা এখন বেশ জোরালো।ওই সাংবাদিক বলেন, “নেইমারের (সোমবার) এমআরআই স্ক্যান করা হয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক প্রত্যাশা রয়েছে। তার ইনজুরি পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া ভালোভাবেই এগোচ্ছে, তবে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আপাতত তিনি কোচিং স্টাফের নির্ধারিত পরিকল্পনা অনুসরণ করবেন। পাশাপাশি চিকিৎসা, ফিজিওথেরাপি এবং দলের বাইরে আলাদাভাবে শারীরিক অনুশীলন চালিয়ে যাবেন। তবে আশা করা হচ্ছে, তিনি শিগগিরই দলে ফিরতে পারবেন।”মরক্কোর বিপক্ষে খেলতে পারবেন কি না? সম্ভাবনা বেশ ভালো। যদিও আনুষ্ঠানিকভাবে ১৯ জুন হাইতির বিপক্ষে দলের দ্বিতীয় ম্যাচের জন্য তাকে পুরোপুরি প্রস্তুত করে তোলার লক্ষ্যে কাজ চলছে। আরও পড়ুন: ১২০০ ফুট পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের বিশাল র‍্যালিএর আগে নেইমারকে নিয়ে বেশ ইতিবাচক খবর দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনও। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে প্রস্তুতি ক্যাম্প করেছে সেলেসাওরা। সেখানে সোমবার (৮ জুন) নেইমারের এমআরআইসহ বেশ কিছু পরীক্ষা করা হয়। পরীক্ষার ফল পর্যালোচনা করে ব্রাজিল জাতীয় দলের মেডিকেল কমিশন জানায়, তার চিকিৎসা ও পুনরুদ্ধার প্রক্রিয়ায় ভালো উন্নতি দেখা গেছে। সবকিছুই পরিকল্পনা অনুযায়ী এবং প্রত্যাশিত মানদণ্ডের মধ্যেই রয়েছে। আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সময়সূচিএক বিবৃতিতে ব্রাজিল ফুটবল দলের পক্ষ থেকে বলা হয়, 'এমআরআই রিপোর্টে নেইমারের চিকিৎসার অগ্রগতি ইতিবাচক পাওয়া গেছে। সবকিছু প্রত্যাশিত পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে।'আরও জানানো হয়, চোটের অবস্থা দ্রুত উন্নতির দিকে থাকায় মেডিকেল কমিশনের নির্ধারিত পুনর্বাসন কর্মসূচিই অনুসরণ করবেন নেইমার। তার সুস্থতা নিশ্চিত করতে চিকিৎসক ও ফিটনেস বিশেষজ্ঞরা নিয়মিত পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন।দীর্ঘদিন ধরেই ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন ব্রাজিল দলের সবচেয়ে বড় এই তারকা। বিশ্বকাপের সব খবরাখবর এবং বিশ্লেষণ পড়ুন এখানে

Go to News Site