Collector
Giriş Yap
দাদীর হাত ধরে বিস্কুট কিনতে যাচ্ছিল রুহান, পথেই গেল প্রাণ | Collector
দাদীর হাত ধরে বিস্কুট কিনতে যাচ্ছিল রুহান, পথেই গেল প্রাণ

দাদীর হাত ধরে বিস্কুট কিনতে যাচ্ছিল রুহান, পথেই গেল প্রাণ

রাজবাড়ীর গোয়ালন্দে ইজিবাইকচাপায় রুহান মৃধা নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৯ জুন) বিকেল সোয়া ৪ টার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রুহান ওই গ্রামের সাত্তার মৃধার ছেলে।রুহানের চাচা শাকিব মোল্লা জানান, বিকেলে দাদী আনোয়ারা বেগমের সঙ্গে রুহান বাড়ির পাশে দোকানে বিস্কুট আনতে যাচ্ছিল। এসময় তারা তোরাপ আলী জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর পৌঁছালে রুহান দাদীর হাত ছেড়ে রাস্তা পার হওয়ার উদ্দেশ্যে দৌড় দেয়। এসময় গোয়ালন্দ বাজার থেকে আতর চেয়ারম্যানের বাড়িগামী দ্রুতগতির একটি ইজিবাইক রুহানকে চাপা দিয়ে পালিয়ে যায়। রুহানকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখানকার জরুরি বিভাগে চিকিৎসক রুহানকে মৃত ঘোষণা করেন।আরও পড়ুন: দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় মামলাগোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল জানান, পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত ইজিবাইকের বিরুদ্ধেও পরিবারের কোনো অভিযোগ নেই।

Go to News Site