Collector
Giriş Yap
পুলিশের বডি ওর্ন ক্যামেরা ব্যবহার হবে পিটি-প্যারেডে | Collector
পুলিশের বডি ওর্ন ক্যামেরা ব্যবহার হবে পিটি-প্যারেডে

পুলিশের বডি ওর্ন ক্যামেরা ব্যবহার হবে পিটি-প্যারেডে

অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বডি-ওর্ন ক্যামেরা যুক্ত করা হয়েছিল পুলিশের বিভিন্ন ইউনিটে। অপরাধ দমনে এ প্রযুক্তির প্রত্যাশিত ভূমিকা এখনো দৃশ্যমান হয়নি। এমন পরিস্থিতিতে অপরাধ দমনের উদ্দেশ্যে কেনা সেই ক্যামেরা এখন পুলিশের নিয়মিত পিটি-প্যারেডে ব্যবহারের নির্দেশনা এসেছে। ৩ জুন পুলিশ সদর দপ্তর থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা এবং অপারেশনাল দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পিটি-প্যারেড চলাকালে অনলাইন বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করে কার্যক্রম নজরদারি করা হবে। এর মধ্য দিয়ে নিয়ন্ত্রণকক্ষ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা পিটি-প্যারেড সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন এবং প্রয়োজনে তাৎক্ষণিক নির্দেশনাও দিতে পারবেন। জেলা ও মহানগর ইউনিটগুলোকে বিদ্যমান ক্যামেরা থেকে অন্তত একটি করে ক্যামেরা পিটি-প্যারেডে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। ক্যামেরার নিরাপত্তা ও ব্যবহারে সতর্কতা অবলম্বনের কথা উল্লেখ করে নির্দেশনায় বলা হয়, অবহেলায় কোনো ক্যামেরা হারানো বা ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্ট ব্যবহারকারীকেই দায়ী করা হবে। ৭ জুনের মধ্যে ক্যামেরার আইডি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তথ্য পাঠাতে বলা হয়েছে। গত বছরের ১১ আগস্ট তৎকালীন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ সদস্যদের ব্যবহারের জন্য প্রায় ৪০ হাজার বডি-ওর্ন ক্যামেরা সংগ্রহের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, পুলিশের কাছে ১০ হাজার বডি-ওর্ন ক্যামেরা আছে। নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য আরও ৪০ হাজার বডি-ওর্ন ক্যামেরা কেনা হবে। টিটি/এএমএ

Go to News Site