Somoy TV
বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল (৩৮) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বারুইপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল। মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।পুলিশ জানায়, তিনটি মোটরসাইকেলে হেলমেট পরা দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন। আর আহত বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হতাহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।বাগেরহাট পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার সময় সংবাদকে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আহতকে উন্নত চিকিৎসার জন্য খুলনা পাঠানো হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে হাসপাতালে রয়েছে।তিনি আরও বলেন, রাতের ঘটনা এখনও বিস্তারিত পাওয়া যায় নি। তবে যতদূর জানা গেছে তারা মোটরসাইকেলে বারুইপাড়া থেকে ফকিরহাট যাচ্ছিলেন। এ সময় নিয়তির মাঠ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে হামলা চালায়।
Go to News Site