Somoy TV
চট্টগ্রামের আলিয়ঁস ফ্রঁসেজ দ্য চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ট্যাবলাট্রনিক’-এ দর্শকরা উপভোগ করেছেন সংগীত ও ওড়িশী নৃত্যের এক অনন্য সম্মিলন।মঙ্গলবার (৯ জুন) ফ্রান্সের লা রিইউনিয়ন দ্বীপের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলাবাদক সুভাষ ধুনুচাঁদ তাঁর ব্যতিক্রমধর্মী ‘ট্যাবলাট্রনিক’ পরিবেশনার মাধ্যমে ভারতীয় শাস্ত্রীয় তবলা ও আধুনিক ইলেকট্রনিক সঙ্গীতের এক মনোমুগ্ধকর মেলবন্ধন উপস্থাপন করেন।অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিশিষ্ট ওড়িশী নৃত্যশিল্পী প্রমা অবন্তী'র নৃত্য ‘কালারস অব কৃষ্ণ’ এই ভাবনামূলক প্রযোজনায় ভগবান শ্রীকৃষ্ণের বহুমাত্রিক জীবন ও ব্যক্তিত্বকে নৃত্যের ভাষায় ফুটিয়ে তোলা হয়। গোকুলের দুষ্টু শৈশব, গোপীদের সঙ্গে লীলাখেলা, রাধার প্রতি তাঁর ঐশ্বরিক প্রেম এবং পরবর্তীতে ভগবদ্গীতা-র দার্শনিক ও আধ্যাত্মিক পথপ্রদর্শক হিসেবে তাঁর রূপান্তর সবকিছুই প্রাণবন্তভাবে উঠে আসে এই পরিবেশনায়।আরও পড়ুন: বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান প্রকাশ্যেএরপর প্রমা অবন্তীর শিষ্যা ময়ূখ সরকার ও অর্জিতা সেন চৌধুরী পরিবেশন করেন মনোমুগ্ধকর ওডিশি নৃত্য ‘রিদম অব নেচার’।প্রকৃতির চিরন্তন সুর ও ছন্দ থেকে অনুপ্রাণিত এই পরিবেশনায় কোমল বাতাস, প্রবাহমান নদী, প্রস্ফুটিত ফুল, দুলতে থাকা পাতা এবং প্রকৃতির প্রাণস্পন্দনকে নৃত্যের মাধ্যমে জীবন্ত করে তোলা হয়। বিশিষ্ট নৃত্যশিল্পী শারমিন হোসাইন ও বিশিষ্ট কথক নৃত্যশিল্পী সঞ্চিতা দত্ত ও তাঁশ শিষ্য জিমি দত্ত এর নৃত্যও মুগ্ধ করে দর্শকদের।ট্যাবলাট্রনিক পরিবেশনায় সুভাষ ধুনুচাঁদের সঙ্গে অংশ নেন চট্টগ্রামের আরও পাঁচজন তবলাশিল্পী সানি দে, সায়ন দে, সৌরদীপ্ত দে, অন্তিক পাল এবং সায়ন দাস।আন্তর্জাতিক মানের সঙ্গীত ও শাস্ত্রীয় নৃত্যের এই অপূর্ব সমন্বয় চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে এক স্মরণীয় সন্ধ্যার জন্ম দেয় এবং দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করে।
Go to News Site