Jagonews24
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম মেলা ও প্রদর্শনী ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপো এবং ৩০তম চায়না কুনমিং ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার-২০২৬ (The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026) বুধবার (১১ জুন) চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে শুরু হচ্ছে। এ মেলা চলবে আগামী ১৬ জুন পর্যন্ত। বাংলাদেশ এ বছর মেলায় থিম কান্ট্রি হিসেবে অংশ নিচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ব্যবস্থাপনায় এবং কনস্যুলেট জেনারেল, কুনমিং এর সহযোগিতায় এ বছর বাংলাদেশের রেকর্ড সংখ্যক ১০১টি প্রতিষ্ঠানের ১৭৫ জন প্রতিনিধি অংশ নিচ্ছে। কুনমিং এর দিয়ানচি ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে (Dianchi International Convention & Exhibition Centre) এ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ মেলায় বিশ্বের ৬৮টি দেশ থেকে ২৩০০ এক্সিবিটর অংশ নেবে। এ বছর মেলায় বাংলাদেশ থিম কান্ট্রি হিসেবে অংশ নিচ্ছে। ছয় দিনব্যাপী আয়োজিত এই মেলার উদ্বোধনী দিনে থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন এবং মূল মেলার উদ্বোধন হবে। মেলার দ্বিতীয় দিন ‘বাংলাদেশ ডে’ পালন করা হবে। এ অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির এমপি উপস্থিত থাকবেন। এছাড়া, ইউনান প্রদেশের গভর্নর ও অন্যান্য দেশের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত থাকবেন। বাংলাদেশ ডে-তে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ হাসান আরিফ কি নোট স্পিকার হিসেবে বক্তব্য দেবেন। বাংলাদেশ প্যাভিলিয়নে টেক্সটাইল, রেডিম্যাড গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস, সিরামিকস, হস্তশিল্প, পাটজাত পণ্য, লেদার গুডস সেক্টরের পণ্যাদি প্রদর্শিত হচ্ছে। প্যাভিলিয়নে অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানসমূহ সারাবিশ্ব থেকে মেলায় আগত আগ্রহী দশনার্থী/ক্রেতা/বিপণনকারী এবং পাইকারী-খুচরা ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং B2B নেটওয়াকিংয়ের মাধ্যমে ব্যবসায়িক সম্পক গড়ে তুলবেন। ছয় দিনব্যাপী এই আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের উদ্যমী উৎপাদক, রপ্তানিকারক ও বিপণনকারী প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ এবং B2B নেটওয়াকিংয়ের মাধ্যমে চীনের বাজারে-বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত করবে এবং পণ্যাদি রপ্তানিতে নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এএমএ
Go to News Site