Collector
Giriş Yap
আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে আপিল শুনানি আজ | Collector
আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে আপিল শুনানি আজ

আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে আপিল শুনানি আজ

চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী লায়ন আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে ব্যাংকের করা আপিল আবেদনের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানি আজ। বুধবার (২০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চে প্রথম দিনের মতো শুনানি শেষে আজকে আবারও পরবর্তী দিন রাখা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ (বুধবার) সেটি শুনানির জন্য কজলিস্টে রয়েছে। এর আগে, মঙ্গলবার (৯ জুন) চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে ব্যাংকের করা আপিল আবেদনের ওপর শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। এদিন চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদে বেসরকারিভাবে বিজয়ী ঘোষিত বিএনপির লায়ন আসলাম চৌধুরীর প্রার্থিতা নিয়ে আপিল শুনানি শুরু হয়। প্রথম দিনের মতো শুনানি শেষে বুধবার পরবর্তী দিন রাখা হয়েছিল। আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী। আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। এফএইচ/এএমএ

Go to News Site