Collector
শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু | Collector
শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
Boishakhi News24

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত (৩০) যুবক নিহত হয়েছে। এ নিয়ে দুই দিনে দুই যুবকের মৃত্যুসহ আরও দু’জন আহত হয়েছে। রোববার (৭ জুন) দুপুরে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসে জেলার উত্তরসুর গ্রামে দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের সামনে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত ওই যুবকের মৃত্যু হয়। এসময় সামছু মিয়া (৩০) নামে একজন আহত হয়েছেন। আহত সামছু মিয়ার বাড়ি রংপুরে বলে জানা গেছে। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ‘মরদেহ রেলওয়ে থানায় আনা হয়েছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। তদন্ত করে দেখা হচ্ছে। Read More

Go to News Site