Collector
Giriş Yap
মাদ্রিদে কোকোর স্মরণে টি-১৬ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন | Collector
মাদ্রিদে কোকোর স্মরণে টি-১৬ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

মাদ্রিদে কোকোর স্মরণে টি-১৬ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

হোসাইন ইকবাল, স্পেন থেকে: স্পেনের রাজধানী মাদ্রিদে স্পেন বিএনপির উদ্যোগে মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে টি-১৬ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (৮ জুন) বিকেলে মাদ্রিদের খেতাফে মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশ নেয় ঢাকা ফ্রুতাস ও তারুণ্য মাদ্রিদ। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে তারুণ্য মাদ্রিদকে পরাজিত করে ঢাকা ফ্রুতাস ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে। স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রমিজ উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মাসুদুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত Read More

Go to News Site