Somoy TV
সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলে টানা ১০ দিন ঈদের ছুটি শেষে কাজে যোগ দিয়েছে শিল্পকারখানার শ্রমিক। কারখানাগুলোতে উৎপাদন কাজ শুরু হওয়ায় কর্মচঞ্চলতা ফিরতে শুরু করেছে।শনিবার (২৮ মার্চ) সকালে দলে দলে শ্রমিকরা কারখানায় প্রবেশ করেন। সাভারে অবস্থিত ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) নতুন ও পুরাতন জোনের শতাধিক কারখানায় ৮০–৯০ হাজার শ্রমিক একযোগে উৎপাদন শুরু করেন। শ্রমিকরা জানান, ঈদের দীর্ঘ বন্ধের পর তারা নিরাপদে বাড়ি থেকে ফিরে এসে নিয়ম মেনে কাজে যোগ দিচ্ছেন। আরও পড়ুন: সদরঘাটে ঢাকামুখী মানুষের ভিড়, সিএনজি-রিকশার বাড়তি ভাড়ায় দুর্ভোগে যাত্রীরা কারখানা কর্তৃপক্ষও জানিয়েছে, শ্রমিক উপস্থিতি সন্তোষজনক। আগামী দুই-এক দিনের মধ্যে শতভাগ শ্রমিক কাজে যোগ দিয়ে উৎপাদন অব্যাহত থাকবে। সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্প এলাকায় ডিইপিজেডসহ হাজারের বেশি কারখানায় সরাসরি ও পরোক্ষভাবে প্রায় ১০-১৫ লাখ শ্রমিক তৈরি পোশাক শিল্পের সঙ্গে যুক্ত।
Go to News Site