ইরানের দুই স্টিল কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিমান হামলা | Collector
ইরানের দুই স্টিল কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিমান হামলা
Somoy TV

ইরানের দুই স্টিল কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিমান হামলা

ইরানের দুটি বড় স্টিল কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। হামলায় কারখানাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ এই হামলার তথ্য নিশ্চিত করেছে।খবরে বলা হয়, গত শুক্রবার (২৭ মার্চ) বিকেলে আহভাজের কাছের খুজেস্তান স্টিল ও ইসফাহানের মোবারাকেহ স্টিল কারখানায় বিমান হামলা চালায় মার্কিন ও ইসরাইলের বিমান বাহিনী। এ দুটি কারখানার আংশিক মালিক ইরানের সামরিক বাহিনীর প্রভাবশালী শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর তথা আইআরজিসি। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ইরানের ওপর বোমা হামলার মধ্যে শুক্রবার থেকে হামলার পরিধি আরও বেড়েছে। এদিন ইরানের শিল্প অবকাঠামোতেও হামলা চালানো হয়। দেশটির অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বড় স্টিল (ইস্পাত) উৎপাদন কারখানায় আঘাত করা হয়, পাশাপাশি আরও কিছু শিল্প স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়। আরও পড়ুন: সৌদির বিমান ঘাঁটিতে ইরানের হামলায় ১২ মার্কিন সেনা আহত ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ ইরানের স্টিল কারখানায় হামলার নির্দেশ দিয়েছেন। এর আগে ইরানে হামলার তীব্রতা বাড়াবেন বলেও জানান ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন মতে, ইরানের কর্মকর্তারা বলেছেন, এসব হামলার জন্য ইসরাইল দায়ী। ইসরাইলি সেনাবাহিনী দুটি পারমাণবিক স্থাপনায় হামলার কথা স্বীকার করেছে। তবে অন্য যেসব স্থানে হামলা হয়েছে সেগুলো নিয়ে স্পষ্ট কিছু বলেনি। বর্তমান এক মাসের যুদ্ধের সময় এবং গত বছরের জুনে ১২ দিনের সংঘর্ষেও ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। আরও পড়ুন: ইরান যুদ্ধ কতদিন চলবে, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তবে শুক্রবারের অন্যান্য হামলাগুলো দেখে মনে হচ্ছে, ইসরাইল তাদের লক্ষ্যবস্তুতে কিছুটা পরিবর্তন এনেছে। এখন তারা ইরানের বেসামরিক অবকাঠামো ও অর্থনীতিকে দুর্বল করার দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। ইসরাইল চলতি সপ্তাহেই ঘোষণা দেয়, তারা অবকাঠামোর ওপর হামলা আরও জোরদার করবে।

Go to News Site