৬০ কিমি বেগে ঝড়ের কবলে পড়তে পারে ১৯ অঞ্চল | Collector
৬০ কিমি বেগে ঝড়ের কবলে পড়তে পারে ১৯ অঞ্চল
Somoy TV

৬০ কিমি বেগে ঝড়ের কবলে পড়তে পারে ১৯ অঞ্চল

দুপুরের মধ্যে দেশের ১৫ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। এবার সন্ধ্যার মধ্যে ১৯ অঞ্চলে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।শনিবার (২৮ মার্চ) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা সতর্ক বার্তায় বলা হয়েছে- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়া আশঙ্কা রয়েছে। আরও পড়ুন: ঢাকার আকাশে কালো মেঘ, বৃষ্টি-তাপমাত্রা নিয়ে যে বার্তা পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। সেইসঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বজ্রপাতসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। এ অবস্থায় দেশের ওই ১৯ অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

Go to News Site