Somoy TV
মাদারীপুরে নিজ বাড়ি থেকে এক মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে দাবি পরিবার ও এলাকাবাসীর।শনিবার (২৮ মার্চ) রাজৈরের খালিয়া গ্রামে নিহত আরিফ শেখের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। আরিফ শেখ, মৃত সাহেব আলী শেখের বড় ছেলে। স্থানীয়রা জানান, শনিবার সকালে বাড়ির উঠানের গাছে আরিফকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। আরও পড়ুন: বাগেরহাটে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যার ঘটনায় মামলা নিহতের ছেলে আরাফাত শেখ বলেন, তার বাবা প্রথমে তার মা লাকি বেগমকে বিয়ে করেছিলেন এবং পরে কনা বেগম নামে অন্য একজনকে বিয়ে করেন। এতে তার মা সংসার ছেড়ে চলে যান। এ পরিস্থিতিতে বাবা-মা ও বর্তমান স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল, যার জেরেই এই ঘটনা ঘটেছে। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কুতুব উদ্দিন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Go to News Site