COLLECTOR
ধোনিকে পাওয়া নিয়ে শঙ্কা, চেন্নাইয়ের জন্য বড় ধাক্কা | Collector
ধোনিকে পাওয়া নিয়ে শঙ্কা, চেন্নাইয়ের জন্য বড় ধাক্কা
Jagonews24

ধোনিকে পাওয়া নিয়ে শঙ্কা, চেন্নাইয়ের জন্য বড় ধাক্কা

আজ থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) লিগের উনিশতম আসর। তবে আসরের শুরুতেই ধাক্কা খেয়েছে চেন্নাই সুপার কিংস। চোটের কারণে প্রথম দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন দলের সবচেয়ে অভিজ্ঞ সদস্য মহেন্দ্র সিং ধোনি। শনিবার সকালে এক বিবৃতিতে চেন্নাই জানিয়েছে, কাফ ইনজুরি থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন ধোনি। ফলে টুর্নামেন্টের শুরুর অংশে তাকে ছাড়াই খেলতে হতে পারে দলকে। চেন্নাই সুপার কিংস আগামী ৩০ মার্চ তাদের প্রথম ম্যাচটি খেলবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে গুয়াহাটিতে। এখন পর্যন্ত ২৭৮ ম্যাচ খেলে আইপিএলের সর্বাধিক ম্যাচ খেলা ক্রিকেটাদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন চলতি বছর ৪৫ বছরে পা দিতে যাওয়া ধোনি। তিনি ছাড়াও চেন্নাই শিবিরে রয়েছে আরও ৩ উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসন, কার্তিক শর্মা এবং উরভিল প্যাটেল। গত কয়েক বছর ধরে হাঁটুর চোটে ভুগলেও ধোনি নিয়মিতভাবে আইপিএলে খেলেছেন এবং ২০২৩ সালে তার নেতৃত্বেই পঞ্চম শিরোপা জেতে চেন্নাই। ধোনির অনুপস্থিতির সম্ভাব্য এই দুই সপ্তাহে চেন্নাইকে খেলতে হবে পাঞ্জাব, বেঙ্গালুরু ও দিল্লির বিরুদ্ধে। আইএন

Go to News Site