Somoy TV
জামালপুরে স্টোক রেজিস্ট্রার খাতায় ‘তেল শূন্য’ দেখালেও তল্লাশি চালিয়ে ২ হাজার ৫০০ লিটার তেল মজুত রাখায় জুঁই এন্টার প্রাইজ নামের এক তেল বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে প্রশাসন মজুত থাকা তেল দীর্ঘ লাইনে থাকা মোটরসাইকেল মালিকদের কাছে বিক্রি করা হয়েছে।শনিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে পৌর শহরের পিটিআই মোড়ে জুই এন্টারপ্রাইজ নামে একটি তেলের দোকানের সামনে গভীর রাত থেকে তেল নিতে আসা মোটরসাইকল মালিকরা দীর্ঘ লাইন ধরে। সকাল ৯টা পর্যন্ত তেল না পেয়ে বাইক মালিকরা জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি মোকাবিলা করেন। এ সময় জুঁই এন্টারপ্রাইজের স্টক রেজিস্টারে শূন্য দেখা যায়। পরে অভিযান পরিচালনা করে সেখানে ১২ ড্রাম তেল উদ্ধার করা হয়। পরে এই প্রতিষ্ঠান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউিটভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন শতাধিক মোটরসাইকেল চালক। তবে দীর্ঘ সময় পার হলেও দোকান বন্ধ থাকায় তেল সরবরাহ বন্ধ থাকে। এতে ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেল চালকরা সড়কে নেমে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। পরে তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।এতে প্রায় দেড় ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে এবং সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পরে পথচারীরা। খবর পেয়ে সকাল ১১টার দিকে ঘটনাস্থলে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।আরও পড়ুন: জামালপুরে সালিশে মারধরের অপমানে আত্মহত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ২এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউিটভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ সেই দোকানে পরিদর্শনে গেলে ২ হাজার ৫০০ লিটার তেল পান এবং তা দ্রুত বিতরণের নির্দেশ দেন। এ সময় জুঁই এন্টারপ্রাইজের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ধীরে ধীরে সড়কে যান চলাচল শুরু হয়।জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউিটভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ বলেন, জুঁই এন্টারপ্রাইজের সমানে অনেক লোকের সমাগম ঘটেছে। আমরা খবর পেয়ে খোঁজ নেওয়ার জন্য ঘটনাস্থলে এসে জুঁই এন্টারপ্রাইজের স্টোর রেজিস্টার তল্লাশ করি। স্টোক রেজিস্ট্রারে তেলের পরিমান শূন্য দেখায়। পরে ওই দোকান তল্লাশি করে কয়েকটি ড্রামে ২ হাজার ৫০০ লিটার জ্বালানি তেলের মজুদ পাওয়া যায়। পরে ওই দোকানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মজুদ পাওয়া তেল বিক্রি নির্দেশনা দেওয়া হয়।জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করি। দোকান তল্লাশি করে কিছু তেল পাওয়া গেছে। গ্রাহক বেশি থাকায় দোকান মালিক আতঙ্কে তেল বিক্রি বন্ধ রেখেছিলেন। বর্তমানে মজুত থাকা তেল গ্রাহকদের মাঝে বিতরণ করা হচ্ছে।’এ বিষয়ে জামালপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইউসুপ আলী বলেন, ‘কোথাও তেল মজুত করার সুযোগ নেই। আমাদের প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। আজ এই দোকানে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আমাদের এমন অভিযান চলমান থাকবে৷’এদিকে জ্বালানি তেল সংগ্রহের জন্য কোন লাইসেন্সবিহীন, ফিটনেসবিহীন অথবা সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারাসমূহ অমান্যকারী কোন ব্যক্তি, অবৈধ কোনো গাড়ি পাম্পগুলোতে তেল সংগ্রহ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ জারি করে জামালপুর জেলার ৭ উপজেলায় জেলা প্রশাসন মাইকিং করছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার অনুরোধ করেছেন জেলা প্রশাসন।
Go to News Site