COLLECTOR
মাছ ধরতে গিয়ে মিলল মানুষের পা! এরপর যা ঘটল... | Collector
মাছ ধরতে গিয়ে মিলল মানুষের পা! এরপর যা ঘটল...
Somoy TV

মাছ ধরতে গিয়ে মিলল মানুষের পা! এরপর যা ঘটল...

মানিকগঞ্জের কালীগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া মস্তকবিহীন লাশের পরিচয় শনাক্তের পর মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পিবিআই।অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক মো. রফিক মিয়াকে (২৮) গলা কেটে হত্যার পর দেহ নদীতে ভাসিয়ে দিয়েছিল ঘাতকরা। শনিবার (২৮ মাচ) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পিআইবি।এতে বলা হয়, পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি মো. মোস্তফা কামালের দিকনির্দেশনায় এবং মানিকগঞ্জ পিবিআই-এর পুলিশ সুপার জয়িতা শিল্পীর তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে রিপন, আরমান ও সজিব নামে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আরও পড়ুন: টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশনতদন্ত সংশ্লিষ্টরা জানান, গত মঙ্গলবার (২৪ মার্চ) রফিক অটো নিয়ে বের হয়ে নিখোঁজ হন। পরদিন কালীগঙ্গা নদীতে জনি নামে এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে রফিকের পা খুঁজে পান। খবর পেয়ে পিবিআই ক্রাইমসিন টিম ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লাশের পরিচয় শনাক্ত করে।এর পর তথ্য-প্রযুক্তির সহায়তায় ধামরাইয়ের কালামপুর থেকে মূল অভিযুক্ত রিপনকে গ্রেফতার করা হয় এবং তার দেয়া তথ্যে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া অটো ও বাকি দুই সহযোগীকে। তবে নিহতের কাটা মস্তকটি উদ্ধারে নদীতে এখনও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।

Go to News Site