Somoy TV
ঢালিউডের গ্ল্যামারাস নায়িকা মাহিয়া মাহির ছেলের জন্মদিন আজ। একমাত্র সন্তান ফারিশের বিশেষ দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগী বার্তা দিয়েছেন অভিনেত্রী।দেখতে দেখতে ছোট্ট ফারিশের তিন বছর পূর্ণ হলো। প্রথম দুই জন্মদিনে মা-ছেলের সুন্দর মুহুর্ত ফ্রেমবন্দী থাকলেও এবারের জন্মদিনটা এসেছে খানিকটা ভিন্নভাবে। ছেলে দেশে থাকলেও মা অবস্থান করছেন সুদূর আমেরিকায়। দূরত্বটা যতটা ভৌগোলিক, তার চেয়েও বেশি যেন আবেগের। মা-ছেলের ভালোবাসায় বাঁধা হতে পারেনি ৭৯০০ মাইলের দূরত্ব। পাশে না থাকতে পারার কষ্ট থাকলেও ভালোবাসা ঠিকই ছুঁয়ে গেছে সন্তানের হৃদয়। ভিডিও কলে সন্তানের সঙ্গে রয়েছেন প্রতিটি মুহূর্ত। ব্যক্তিগত ফেসবুকে ছেলের জন্মদিন উদ্যাপনের নয়টি নতুন ছবি আপলোড করেছেন মাহি। ক্যাপশনে ছেলেকে 'কলিজা' সম্বোধন করে লিখেছেন,আমার কলিজা। আজকে তোমার ৩ বছর পূর্ণ হলো। অনেক শুভেচ্ছা তোমাকে বাবা। মায়ের চুলের পরিমাণ নেক আয়ু দেক আল্লাহ তোমাকে। মাহি আরও লেখেন,মা তোমাকে অনেক ভালোবাসি বাবা। একবার যদি বুকের মধ্যে তোমাকে শক্ত করে জড়িয়ে ধরতে পারতাম। এতগুলো চুমু তোমার কপালে আমার চাঁন। শুভ জন্মদিন। আরও পড়ুন: জন্মদিনে দেখা মিলল 'রকস্টার' শাকিবের ছেলের জন্য দোয়া চেয়েছেন বাবা রাকিব সরকারও। সুস্থতার সাথে বেড়ে ওঠে যেন আলোকিত মানবিক মানুষ হতে পারে সে প্রত্যাশার কথাই জানিয়েছেন তিনি। আরও পড়ুন: অপারেশনের পর সুস্থ হয়ে উঠছেন বাবু, জানালেন চঞ্চল
Go to News Site