Somoy TV
ঈদের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরুর আগে সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৮ মার্চ) বিকেল ৪টায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। আরও পড়ুন: সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী জানা যায়, বৈঠকে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়। এসব অধ্যাদেশ সম্পর্কে বিশেষ কমিটির প্রতিবেদন আগামী ২ এপ্রিলের মধ্যে জমা দেয়ার কথা রয়েছে। এছাড়া বৈঠকে সংসদ অধিবেশন এবং বিশেষ কমিটিতে আলোচ্য বিষয় নিয়েও আলোচনা হয়। আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ রোববার (২৯ মার্চ) আবারও বসতে যাচ্ছে সংসদের প্রথম অধিবেশন। এর আগেই নিজ দলের সংসদ সদস্যদের নিয়ে সভায় বসে বিএনপি।
Go to News Site