Collector
ময়মনসিংহে মাটির নিচে ট্যাংকে মিলল ২৪ হাজার লিটার জ্বালানি | Collector
ময়মনসিংহে মাটির নিচে ট্যাংকে মিলল ২৪ হাজার লিটার জ্বালানি
Somoy TV

ময়মনসিংহে মাটির নিচে ট্যাংকে মিলল ২৪ হাজার লিটার জ্বালানি

ময়মনসিংহের ফুলপুরে মাটির নিচে ট্যাংক থেকে ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।শনিবার দুপুরে উপজেলার পয়ারী রোড আমুয়াকান্দা নামক স্থানে মেসার্স পপি ট্রেডার্স নামীয় পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।প্রশাসন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পয়ারী রোড আমুয়াকান্দা এলাকায় মেসার্স পপি ট্রেডার্স নামীয় পেট্রোল পাম্পে (মিনি পাম্প) অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাম্প মালিক হাবিবুর রহমান বাসার ভিতরে মাটির নিচে দুটি ট্যাংক ও দুটি গাড়িতে প্রায় একমাস আগে জ্বালানি তেল সংগ্রহ করে তা মজুত করে রাখেন। এরপর পাম্পটি বন্ধ রাখেন তেল পাচ্ছেন না অজুহাতে। কিন্তু স্থানীয় মানুষ পাম্প মালিকের কাছে গিয়ে জ্বালানি তেল নিতে চাইলেও তিনি দিতেন না। বিষয়টি প্রশাসন জানতে পেরে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ৪৫০০ লিটার পেট্রোল এবং ১৯৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত পাম্প মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ২ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। এবং অবৈধভাবে মজুতকৃত তেল পেট্রোল পাম্পের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করে দিয়েছেন উপজেলা প্রশাসন।  এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এসময় সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম ও ফুলপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।আরও পড়ুন: জমি নিয়ে বিরোধ, ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল কালামেরফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা বলেন, ‘প্রায় একমাস আগে জ্বালানি তেল সংগ্রহ করলেও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও অস্থিরতার কারণে তেল মজুত করে বিক্রি বন্ধ করে রাখেন ব্যবসায়ী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা অভিযান চালিয়ে জ্বলানি তেল জব্দ করে। এ সময় পাম্প মালিক দাবি করে তিনি অসুস্থ থাকায় বিক্রি বন্ধ রেখেছিল, কিন্তু স্থানীয় বাসিন্দারা তার কাছে গিয়ে জ্বালানি তেল চেয়েও পায়নি। জব্দকৃত জ্বালানিগুলো জনস্বার্থে অন্যান্য চলমান ফিলিং স্টেশনের মাধ্যমে বিক্রি করা হবে। জ্বালানি সংকট নিরসনে এমন অভিযান অব্যাহত থাকবে।’

Go to News Site