Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে ভ্রাম্যামান আদালত শনিবার (২৮ মার্চ) শহরের তরোয়া এলাকায় অবস্থিত ইবনে সিনা জেনারেল প্রাইভেট হাসপাতালকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা এবং ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতালকে সিলগালা করে দিয়েছেন। এসময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার সাহা ও অন্যান্য কর্মকর্তাসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ২০১৮ সালের পর থেকে ইবনে সিনা জেনারেল প্রাইভেট হাসপাতালটি লাইসেন্স নবায়ন করেনি। অভিযানকালে ডিউটিরত ডাক্তার, প্যাথলজিস্ট ও টেকনিশিয়ান কাউকেই পাওয়া যায়নি। হাসপাতালের পরিবেশও ছিল অস্বাস্থ্যকর। এসব অনিয়মের কারণে হাসপাতালটিকে Read More
Go to News Site