Collector
সৌভাগ্য যে এভাবে ফিনালিসিমা খেলিনি–বাজে পারফরম্যান্সের পর মার্টিনেজের উপলব্ধি | Collector
সৌভাগ্য যে এভাবে ফিনালিসিমা খেলিনি–বাজে পারফরম্যান্সের পর মার্টিনেজের উপলব্ধি
Somoy TV

সৌভাগ্য যে এভাবে ফিনালিসিমা খেলিনি–বাজে পারফরম্যান্সের পর মার্টিনেজের উপলব্ধি

চলতি বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচে জয় পেলেও আর্জেন্টিনা শিবিরে আনন্দের ছাপ নেই। মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের অনুজ্জ্বল জয়ের পর গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ দলের পারফরম্যান্সের কঠোর সমালোচনা করেছেন। বিশ্বকাপজয়ী এই তারকা দলটির মনোভাব ও ইনটেনসিটির অভাব দেখে স্পষ্টই ক্ষুব্ধ ছিলেন।ফিফা র‍্যাঙ্কিংয়ে ১১৫ নম্বরে থাকা মৌরিতানিয়ার বিপক্ষে আর্জেন্টিনা তাদের স্বাভাবিক আধিপত্য দেখাতে ব্যর্থ হয়েছে। ম্যাচের শুরুতে এনজো ফার্নান্দেজ এবং নিকো পাজ গোল করে আলবিসেলেস্তেদের এগিয়ে নিলেও, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দলের গতি ও তীব্রতা কমে যায়। এর ফল হিসেবে ৯৪তম মিনিটে মৌরিতানিয়ার জর্দান লেফোর্ট একটি সান্ত্বনাসূচক গোল করেন, যা স্বাগতিকদের হতাশা আরও বাড়ায়।এদিন পুরো ম্যাচ জুড়েই বিরক্তির ছাপ দেখা গেছে এমি মার্টিনেজের চেহারায়। ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে তিনি সরাসরি বলেন, 'খুবই খারাপ। এটা আমাদের সবচেয়ে বাজে ম্যাচগুলোর একটি, এমনকি প্রীতি ম্যাচ হিসেবেও। আমাদের মধ্যে কোনো লড়াইয়ের মনোভাব ছিল না। সৌভাগ্য যে আমরা এভাবে ফিনালিসিমা খেলিনি।' আরও পড়ুন: শিরোপা বাতিলের পরও থামেনি সেনেগাল, ফ্রান্সে ট্রফি প্রদর্শনতিনি আরও বলেন, 'আমাদের খেলায় গতি ছিল না, মনোভাবের ঘাটতি ছিল। আমাদের আরও বেশি লড়াই করতে হবে। ডিফেন্সে দৃঢ়তা, ইনটেনসিটি—সবকিছুরই অভাব ছিল।'এই হতাশার মাঝেও আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার পাবলো জাবালেতা  আশাবাদী যে বর্তমান দলটি ২০২৬ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার সামর্থ্য রাখে। তার মতে, লিওনেল মেসির উপস্থিতিই প্রতিপক্ষকে চাপে রাখার জন্য যথেষ্ট। আরও পড়ুন: বিশ্বকাপের শেষ ধাপে টিকিট বিক্রির সময় ঘোষণা করলো ফিফাতিনি বলেন, 'আর্জেন্টিনা এখনো শিরোপার অন্যতম দাবিদার। মেসির বয়স বাড়লেও, সে এখনো যেকোনো সময় জাদুকরী মুহূর্ত তৈরি করতে পারে। তার ড্রিবলিং, পাস, শট—সবই এখনও ভয়ংকর।'পরবর্তী ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে জাম্বিয়ার। ম্যাচটি আগামী মঙ্গলবার (৩১ মার্চ) অনুষ্ঠিত হবে। তাই এই ম্যাচের হতাশা ভুলে দ্রুতই নিজেদের পরিচিত উচ্চগতির ও আক্রমণাত্মক খেলায় ফিরতে হবে লিওনেল স্ক্যালোনির দলকে। সমালোচনার জবাব দিতে এবং সমর্থকদের আস্থা ফেরাতে আরও শক্তিশালী পারফরম্যান্স দেখানোর প্রত্যাশা থাকবে আলবিসেলেস্তেদের।

Go to News Site