Collector
পর্তুগাল-মেক্সিকোর ম্যাচে গ্যালারিতে এক সমর্থকের মৃত্যু | Collector
পর্তুগাল-মেক্সিকোর ম্যাচে গ্যালারিতে এক সমর্থকের মৃত্যু
Jagonews24

পর্তুগাল-মেক্সিকোর ম্যাচে গ্যালারিতে এক সমর্থকের মৃত্যু

চলছে পর্তুগাল ও মেক্সিকোর প্রীতি ম্যাচ। বিশ্বকাপকে সামনে রেখে এই ম্যাচে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। গ্যালারিতে প্রাণ হারিয়েছেন এক সমর্থক। তবে ঘটনাটি ঘটেছে ম্যাচ শুরুর আগেই। মেক্সিকো সিটির নবনির্মিত এস্তাদিও বানোর্তে ম্যাচ শুরুর আগে গ্যালারির সীট থেকে পড়ে মারা যান বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। যে স্টেডিয়ামে ঘটনাটি ঘটেছে সেটি অ্যাজটেকা স্টেডিয়াম নামেও পরিচিত। মেক্সিকো ও পর্তুগালের ম্যাচের ভেন্যুও সেটিই। এই ম্যাচটি স্টেডিয়ামের সক্ষমতা যাচাইয়ের জন্য আয়োজন করা হয়েছিল, কারণ নির্ধারিত সময়সীমা মেনে দ্রুত সংস্কার কাজ শেষ করা হয়। আগামী ১১ জুন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে এই স্টেডিয়ামে। এর মাধ্যমে এটি তিনটি ভিন্ন বিশ্বকাপ আসরের ম্যাচ আয়োজন করা প্রথম স্টেডিয়াম হতে যাচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। তিনি স্টেডিয়ামের দ্বিতীয় স্তরের বক্স সিট থেকে বাইরের কাঠামো বেয়ে প্রথম স্তরে নামার চেষ্টা করেন। তবে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইএন

Go to News Site