Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একটি মসজিদে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার চিলাউড়া ইউনিয়নের ইসমাইল চক মাঝপাড়া জামে মসজিদের তালা ভেঙে মাইক, আইপিএস ও সৌরবিদ্যুতের সরঞ্জামসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ মার্চ) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতেও মুসল্লিরা এশার নামাজ শেষে বাড়ি ফিরে যান। রোববার ভোরে ফজরের আযান দিতে গিয়ে মসজিদের ইমাম প্রধান ফটকের তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে ঢুকে তিনি দেখেন অভ্যন্তরীণ দরজার তালাও ভাঙা। এক পর্যায়ে মসজিদের মাইকের সেট, আইপিএস মেশিন, Read More
Go to News Site