Collector
মাত্র ৭ ওভার খেলে ম্যাচসেরা | Collector
মাত্র ৭ ওভার খেলে ম্যাচসেরা
Somoy TV

মাত্র ৭ ওভার খেলে ম্যাচসেরা

সপ্তম ওভারটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই জ্যাকব ডাফিকে মাঠ থেকে তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিউই পেসার কি কোনো চোট পেলেন?বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি যারা দেখেছেন, তারা তো জানেনই। যারা দেখেননি, তাদের জন্য উত্তর হলো ‘না’। ডাফির চোটসংক্রান্ত কোনো সমস্যা নেই। ইনিংসের ৭ ওভারের মধ্যে তার বোলিং কোটা পূর্ণ হয়ে যাওয়ার পর ইম্প্যাক্ট সাব হিসেবে দেবদূত পাডিকালকে নামায় বেঙ্গালুরু। ডাফিকে তুলে নেয় মাঠ থেকে। ওই ৪ ওভারেই যা করার করে দিয়ে যান তিনি!আইপিএলে অভিষেক ম্যাচে একাই হায়দরাবাদের টপঅর্ডারকে তছনছ করে দেন ডাফি। প্রথম তিনটি উইকেটই যায় তার ঝুলিতে। বিধ্বংসী দুই ওপেনারের মধ্যে অভিষেক শর্মাকে ফেরান ৭ রানে, ট্রাভিস হেডকে ১১ রানে। এরপর নেন নিতিশ কুমার রেড্ডির উইকেট। ২০১ রানের এই ইনিংসে ৪ ওভারে মাত্র ২২ রান খরচ করেন তিনি।আরও পড়ুন: আইপিএল থেকে নাম প্রত্যাহারকারীদের কঠিন শাস্তি দেওয়ার পরামর্শ গাভাস্কারেরদুই ইনিংস মিলিয়ে ৪০ ওভারের ম্যাচে ৭ ওভার মাঠে থেকেও এই পারফরম্যান্স ডাফিকে ম্যাচসেরার পুরস্কার এনে দিল। অবশ্য বেঙ্গালুরুর ৬ উইকেটের জয়ে বিরাট কোহলি ও পাডিকালের অবদানও কম নয়। কোহলি ৩৮ বলে খেলেন অপরাজিত ৬৯ রানের ইনিংস। পাডিকাল ২৬ বলেই করেন ৬১। রজত পতিদারের ১২ বলে ৩১ ও টিম ডেভিডের ১০ বলে ১৬ রানের ক্যামিও-ও কাজে লেগেছে।ডাফির ম্যাচ তো ৭ ওভারেই শেষ। তিনি কি টিম হোটেলে চলে যেতে পারেন? ধারাভাষ্যকার কেভিন পিটারসেনের এমন প্রশ্নে বেঙ্গালুরুর মেন্টর দিনেশ কার্তিক বলেন, ‘আদর্শগতভাবে, সে চাইলে হোটেলে ফিরে যেতে পারে। কিন্তু যেহেতু ম্যাচ চলছে, তাই তাকে অপেক্ষা করতে হবে। তবে মূল কথা হলো আজকের জন্য তার কাজ শেষ। সে আর ব্যাট করতে পারবে না। এমনকি, বদলি খেলোয়াড় হিসেবে মাঠেও নামতে পারবে না। সোজা কথায় বলতে গেলে, তার ম্যাচ এখানেই শেষ। সে দারুণ কাজ করেছে।’

Go to News Site