Collector
সংসদে সরকারি ও বিরোধী দলীয় এমপিদের বৈঠক | Collector
সংসদে সরকারি ও বিরোধী দলীয় এমপিদের বৈঠক
Somoy TV

সংসদে সরকারি ও বিরোধী দলীয় এমপিদের বৈঠক

আবারও শুরু হতে যাওয়া জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে আলাদা বৈঠকে বসেছে সরকারি এবং বিরোধী দলীয় সংসদ সদস্যরা।রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মুলতবি অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হয়। অন্যদিকে, অধিবেশন শুরুর আগে দুপুর দেড়টায় শুরু হয় সরকারি দলের সংসদীয় সভা। এতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও পড়ুন: সংসদের সাউন্ড জটিলতা পরিকল্পিত কি না, জানতে তদন্ত কমিটি: নুরুল ইসলাম সভার আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন এখনো চূড়ান্ত হয়নি।’ এছাড়া বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন জানিয়েছেন, যেসব ২৪টি অধ্যাদেশে এখনো ঐকমত্য হয়নি, সেগুলো নিয়ে আজ বিশেষ কমিটিতে আলোচনা হবে। প্রায় ১৩ দিন পর আজ আবারও বসতে যাচ্ছে সংসদের প্রথম অধিবেশন।

Go to News Site