Collector
দেশে ফিরলেন বুলবুল | Collector
দেশে ফিরলেন বুলবুল
Somoy TV

দেশে ফিরলেন বুলবুল

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শনিবার (২৮ মার্চ) মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিডনি থেকে ঢাকায় ফেরেন তিনি। বিসিবির একাধিক সূত্রে এই তথ্য জানা গেছে।পরিবারের সঙ্গে রমজান এবং ঈদ কাটাতে গত ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করেন বিসিবি সভাপতি বুলবুল। পরিবার অস্ট্রেলিয়ায় থাকায় বিসিবি সভাপতি হওয়ার পরেও একাধিকবার দেশের বাইরে গিয়ে অনেকটা সময় ছিলেন বিসিবি সভাপতি। তবে রাজনৈতিক পটপরিবর্তন এবং বিসিবির বর্তমান কার্যনির্বাহী কমিটি নিয়ে সৃষ্ট বিতর্কের কারণে এবার তার অস্ট্রেলিয়া সফর নিয়ে নানা গুঞ্জন উঠতে শুরু করে। সেসময় অনেকেই অনুমান করেন, আর দেশে নাও ফিরতে পারেন বুলবুল।বুলবুল দেশের বাইরে যাওয়ার পর নানা গুঞ্জনের বিপরীতে বিসিবি কর্তারা জানিয়েছিলেন যে ২৬-২৭ মার্চ দেশে ফিরবেন তিনি। তবে সেটাতে বিলম্ব হওয়ায় আবারও গুঞ্জন উঠতে শুরু করে। তবে সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে দেশে ফিরলেন তিনি।দেশে ফিরলেও বুলবুলের সামনে এখন পাহাড়সম জটিল পরিস্থিতি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বশেষ নির্বাচন নিয়ে ঢাকার ক্লাবগুলো, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর বঞ্চিত এবং কাউন্সিলরশিপ না পাওয়া একঝাঁক ক্রিকেট সংগঠক ইতোমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে অভিযোগ করেন। তারা এই নির্বাচনকে একটি অবৈধ, অস্বচ্ছ এবং সরকারি হস্তক্ষেপে পরিপূর্ণ নির্বাচন বলে দাবি করেছেন। তারই পরিপ্রেক্ষিতে নির্বাচনের স্বচ্ছতা যাচাই-বাছাই করার জন্য জাতীয় ক্রীড়া পরিষদ একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। আগামী এপ্রিলের প্রথম ভাগেই তদন্ত প্রতিবেদন ক্রিকেট বোর্ডে জমা পড়বে।আরও পড়ুন: মিরপুরে টাইগারদের জোরালো প্রস্তুতি এদিকে, গত নির্বাচনে খোদ বিসিবি সভাপতি বুলবুলের ভূমিকা নিয়েও প্রশ্ন আছে বেশ। নির্বাচনের সময় আইনবহির্ভূতভাবে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাছে কাউন্সিলরশিপ চেয়ে চিঠি দিয়েছিলেন তিনি। তাই নিশ্চিতভাবেই তদন্ত কমিটির মুখোমুখি হতে হচ্ছে খোদ বিসিবি সভাপতিকে।তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যে অনলাইনে বা মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হয়েছে বুলবুলের সঙ্গে। দেশে আসার পর এই যোগাযোগ আরও বাড়বে বলে ধারণা করা যাচ্ছে। আর তাতে আগামী ১০ দিনের মধ্যেই হয়তো বোঝা যাবে বিসিবির বর্তমান কার্যনির্বাহী কমিটির ভবিষ্যত।

Go to News Site