Somoy TV
ঈদুল ফিতরের ছুটি অন্যদিকে ভারত হিলি কাস্টমসে রাজস্ব কর্মকর্তার মৃত্যু সব মিলিয়ে টানা ১১ দিন বন্ধ থাকার পর শুরু হয়েছে ভারত থেকে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য।রোববার (২৯ মার্চ) দুপুরে ভারতীয় পণ্যবাহী ট্রাক ভারত থেকে হিলি বন্দরে প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় আমদানি বাণিজ্য।বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম শাহীন মণ্ডল বলেন, ‘ঈদুল ফিতরের ১০ দিন ছুটি কাটিয়ে শনিবার থেকে আমদানি বাণিজ্য শুরু হওয়ার কথা থাকলেও ভারতীয় হিলির কাস্টমস সুপারিন্টেনডেন্ট (রাজস্ব কর্মকর্তা) মধুসুদন দত্তের মৃত্যুর কারণে ওইদিনও বন্ধ থাকে ভারত থেকে পণ্য আমদানি। তবে আজ রোববার দুপুর থেকে আবারও শুরু হয়েছে ভারত থেকে পণ্য আমদানি।’আরও পড়ুন: বেনাপোল বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্যহিলি স্থলবন্দর পানামা পোর্টের অপারেশন ম্যানেজার অসিত কুমার শ্যানাল জানান, ঈদুল ফিতরের টানা ১০ দিন ছুটি শেষে হলেও গতকাল ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেনি। তবে আজ বন্দরে আগের ট্রাক থেকে পণ্য লোড আনলোডসহ সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
Go to News Site