Somoy TV
আজ ঢালিউড চিত্রনায়ক সিয়াম আহমেদের জন্মদিন। বিশেষ দিনটিতে নায়ককে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভ কামনা জানিয়েছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর।রোববার (২৯ মার্চ) শাবনূর তার ভেরিফায়েড ফেসবুক পেজে সিয়ামের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন,শুভ জন্মদিন সিয়াম আহমেদ। তোমার স্বপ্নপূরণের পথে নিরন্তর সাফল্য কামনা করি। তোমার প্রতিভা ও পরিশ্রমে পৃথিবী আলোকিত হোক! নায়িকার এমন পোস্টে ভক্তরা জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করেন প্রিয় নায়ককে। একই সঙ্গে প্রিয় অভিনেত্রীকে নতুন সিনেমায় দেখার ইচ্ছা প্রকাশ করেন। এর আগে ঢালিউড মেগাস্টার শাকিব খানের জন্মদিনেও শুভেচ্ছা জানিয়েছিলেন শাবনূর। যে পোস্ট ভক্তদরে নজর কাড়ে। অনেক ভক্ত শাকিবের সঙ্গে শাবনূর জুটির নতুন সিনেমা দেখার ইচ্ছাও প্রকাশ করেন। প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন শাবনূরের। প্রথম ছবি ব্যর্থ হলেও পরে প্রয়াত নায়ক সালমান শাহের সঙ্গে জুটি গড়ে ব্যাপক সফলতা পান। ক্যারিয়ারে রিয়াজ, শাকিল খান, ফেরদৌস, শাকিব খানসহ অনেক নায়কের সঙ্গে জুটি গড়ে ঢালিউডে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। আরও পড়ুন: ছেলের জন্মদিনে পাশে না থাকার আক্ষেপ মাহির ক্যারিয়ারে শীর্ষে থাকার সময় হঠাৎই অভিনয় জীবন থেকে দূরে সরে অস্ট্রেলিয়ায় বসবাস করতে শুরু করেন শাবনূর। সর্বশেষ ২০২৩ সালে শাবনূর নারীকেন্দ্রিক সিনেমা ‘রঙ্গনা’য় অভিনয় করেন, যে সিনেমার কাজ এখনও শেষ হয়নি। আরও পড়ুন: জন্মদিনে দেখা মিলল 'রকস্টার' শাকিবের
Go to News Site