Collector
সরকারদলীয় এমপিদের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত | Collector
সরকারদলীয় এমপিদের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত
Jagonews24

সরকারদলীয় এমপিদের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত

সরকারদলীয় সংসদ সদস্যদের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। রোববার (২৯ মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এদিন বিরোধীদলীয় সংসদ সদস্যরাও বৈঠক করেছেন। এদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে এ বৈঠক হয়। আরও পড়ুনজাতীয় সংসদে বিরোধীদলীয় এমপিদের বৈঠক ১১ জেলায় নতুন ডিসি  বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খানসহ অন্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশন মুলতবির পর আজ থেকে পুনরায় শুরু হয়েছে। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশনকক্ষে এ বৈঠক শুরু হয়। এর আগে গত ১২ মার্চ শুরু হওয়া সংসদ অধিবেশন ঈদুল ফিতর ও অন্যান্য ছুটির কারণে ১৫ মার্চ মূলতবি করা হয়। কেএইচ/কেএসআর

Go to News Site