Collector
পাম্পে পুলিশ-সাব ডিপোতে বিজিবি, তবুও মিলছে না চাহিদা মতো তেল | Collector
পাম্পে পুলিশ-সাব ডিপোতে বিজিবি, তবুও মিলছে না চাহিদা মতো তেল
Somoy TV

পাম্পে পুলিশ-সাব ডিপোতে বিজিবি, তবুও মিলছে না চাহিদা মতো তেল

পাম্পে সরবরাহ স্বাভাবিকের দাবি করা হলেও চাহিদা মতো জ্বালানি তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। এর মধ্যেই আবার একই ব্যক্তি একই দিনে বারবার তেল কিনতে আসছেন বলেও অভিযোগ চালক ও পাম্প কর্তৃপক্ষের। অপ্রীতিকর ঘটনা এড়াতে যেমন কোনো কোনো পাম্পে রয়েছে পুলিশি পাহারা, তেমনি সরবরাহ নজরদারিতে সাব ডিপোতে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সকাল হলেই রাজধানীর বিভিন্ন পাম্পে দেখা মেলে জ্বালানির জন্য প্রাইভেটকারের দীর্ঘলাইন। সময়ের সঙ্গে বড় হতে থাকে মোটরসাইকেল চালকদের অপেক্ষাও। ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য আসা চালকদের দৈনিক একই অভিযোগ, ‘চাহিদা মতো পাচ্ছেন না সরবরাহ।’ একই ব্যক্তি একই দিন বারবার তেল কিনতে আসছেন বলেও রয়েছে অভিযোগ। আরও পড়ুন: ভবিষ্যতের জ্বালানি সংকট মোকাবিলায় কী পরামর্শ বিশেষজ্ঞের? একই চিত্র দেশের বিভিন্ন জেলায়। দীর্ঘ বন্ধের পর রোববার (২৯ মার্চ) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় জ্বালানি সংকট বেড়েছে আরও। দেশের বিভিন্ন জেলায় চালকদের সঙ্গে কথা বলেছেন সময় সংবাদের প্রতিনিধিরা। চালকরা বলছেন, স্কুল-কলেজ খোলার পর রাস্তায় যানজট পড়ে যাচ্ছে। মিলছেন না পর্যাপ্ত তেল। সব মিলিয়ে সমস্যায় পড়ে যেতে হচ্ছে। ডিপো থেকে চাহিদা মতো সরবরাহ না হওয়ায় তেল সরবরাহ স্বাভাবিক হচ্ছে না বলে দাবি পাম্প মালিকদের। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কোনো কোনো ফিলিং স্টেশনে রয়েছে পুলিশি পাহারা। আরও পড়ুন: ময়মনসিংহে মাটির নিচে ট্যাংকে মিলল ২৪ হাজার লিটার জ্বালানি এদিকে, ডিপো থেকে সরবরাহ স্বাভাবিক ও তদারকি নিশ্চিতে বিভিন্ন সাব ডিপোতে রয়েছে বিজিপি মোতায়ন। জ্বালানি তেল যেন পাচার না হয়, সেই ব্যাপারেও সতর্ক রয়েছে বিজিবি।

Go to News Site