Somoy TV
নড়াইল সদরে জ্বালানি তেল না পেয়ে একটি ফিলিং স্টেশনের ম্যানেজারের সঙ্গে বাগ্বিতণ্ডার পর ম্যানেজার নাহিদ সরদারকে(৩৫) ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে। এ হত্যার প্রতিবাদে জেলায় তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পেট্রোল পাম্প মালিক সমিতি।শনিবার (২৮ মার্চ) মধ্য রাতে সদরের তুলারামপুর রেল সেতুর পূর্ব প্রান্তে যশোর নড়াইল মহাসড়কের তানভীর ফিলিং স্টেশনের কাছে ট্রাকচাপায় নিহত হয় তেল পাম্পের ম্যানেজার নাহিদ সরদার। এ ঘটনায় তার বন্ধু জিহাদুল মোল্যার(২৯) অবস্থা আশঙ্কাজনক, তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।আরও পড়ুন: তেল না পেয়ে ট্রাকচাপায় পাম্পের ম্যানেজারকে হত্যার অভিযোগনিহত নাহিদ সরদার নড়াইল সদরের তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার পদে কর্মরত ছিলেন। তিনি তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে। তার বন্ধু জিহাদুল মোল্যা একই এলাকার জহুরুল মোল্যার ছেলে।ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, গত রাতে সুজাত নামে এক ট্রাক চালক তেল নিতে সদরের তানভীর ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। এসময় তেলা নেয়াকে কেন্দ্র করে ফিলিং স্টেশনের ম্যানেজারের সঙ্গে ট্রাকচালকের বাগ্বিতণ্ডা হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ট্রাকচালক প্রকাশ্যে ম্যানেজারকে চাপা দিয়ে হত্যার হুমকি দেয়।সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাগ্বিতণ্ডার পরও ওই ট্রাক চালক পাম্পেই অবস্থান করেন। রাত ২ টা ১০ মিনিটে ফিলিং স্টেশনের কাজ শেষ করে নিজ বাড়ির উদ্দেশে মোটরসাইকেলে সহকর্মী জিহাদকে নিয়ে পাম্প থেকে বের হন নাহিদ। সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে তাদের পেছনে ধাওয়া করতে দেখা যায়, ট্রাকটিকে। পরে ট্রাকের চাপায় নাহিদ ঘটনাস্থলেই মারা যান। তার বন্ধু জিহাদুলকে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসাপাতালে নিলে সেখান থেকে ঢাকা মেডিকেল পাঠানো হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে এমন পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন নিহতের সহকর্মীরা ও এলাকাবাসী।অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো. কামরুজ্জামান সময় সংবাদকে বলেন, এ ঘটনায় হাইওয়ে থানা পুলিশ কাজ করছে। এছাড়াও চাঞ্চল্যকর এ ঘটনায় পুলিশের বিভিন্ন ইউনিটসহ বিভিন্ন সংস্থা নিজস্ব প্রক্রিয়ায় হত্যার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে। ইতোমধ্যে ঘাতক ট্রাকটিকে যশোরের বেনাপোল ট্রাক টার্মিনাল থেকে জব্দ করা হয়েছে। অভিযুক্ত চালককে ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।
Go to News Site