Somoy TV
পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো আর আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি— দুজনেই বিশ্বসেরা ফুটবলার। দেড় যুগেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছেন দুজনেই। তবে মানুষ তো কত কি-ই ভাবেন, রোনালদোও কী কখনও এমনটা ভাবেন যে, তিনি যদি মেসির মতো হতে পারতেন! আবার মেসি কি কখনো ভেবেছেন যে, তিনি যদি নেইমারের মতো মজার জীবন পেতেন! তবে এমনটা ভেবেছেন কি না, তারাই অবশ্য ভালো জানেন।মেসি সেরা নাকি রোনালদো, কে সেরা— পুরো বিশ্বে এ নিয়ে তর্কটা যেন চলছেই। অনেকের মতে মেসিই বিশ্বের সেরা ফুটবলার, আবার অনেকেই এ বিষয়ে ভোট দেন রোনালদোর পক্ষে। তবে ইংল্যান্ডের সাবেক ফুটবলার জো কোল অবশ্য বললেন ভিন্ন কথা। আরও পড়ুন: বিশ্বকাপ ভেন্যু আজতেকা স্টেডিয়াম থেকে পড়ে এক দর্শকের মৃত্যু দুই দশকের বেশি সময় ধরে মেসি-রোনালদোকে নিয়ে চলছে বিতর্ক। আমীমাংসিত এ বিষয় নিয়ে সম্প্রতি কথা বলেছেন লিভারপুল ও চেলসিতে খেলা প্লেমেকার জো কোল। তবে দুজনের মধ্যে তিনি অবশ্য বেছে নিয়েছেন মেসিকেই। এমনকি রোনালদো নিজেও মেসির মতো হতে চান কি না, এমন প্রশ্নও সামনে এনেছেন তিনি। টিএনটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে জো কোল বলেছেন, ‘আমার মনে হয়, একজন ফুটবলার যত কিছুই জিতুক না কেন, তার ভেতরে কোনো না কোনো আফসোস থেকেই যায়। আমার ধারণা, ক্রিস্টিয়ানো রোনালদোরও নিশ্চয়ই এমন কিছু রাত আসে, যখন তিনি মনে মনে ভাবেন, ইশ, আমি যদি লিওনেল মেসির মতো এতটা ভালো হতে পারতাম!’ আরও পড়ুন: হার থেকে শিক্ষা নিচ্ছেন আনচেলত্তি, ব্রাজিল দল নিয়ে আর নয় পরীক্ষা আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি তার ক্যারিয়ারে প্রায় সবকিছুই অর্জন করেছেন। কোলের মতে, এত সাফল্যের পর মেসির মনে আর কোনো অপূর্ণতা থাকার কথা নয়। এখন তিনি চাইলে নিশ্চিতে ঘুমাতে পারেন। ‘মেসির সবই ঠিকঠাক। একমাত্র সে-ই এখন চাইলে নিশ্চিন্তে ঘুমাতে পারেন।’ আর্জেন্টাইন কিংবদন্তি মেসির পেশাদারিত্ব নিয়ে কিছুটা ব্যঙ্গ করে কোল বলেন, ‘আমার মনে হয়, মেসি কখনো কখনো ভাবেন, ইশ, নেইমারের মতো যদি কয়েকটা রাত বাইরে কাটিয়ে একটু আনন্দ করতে পারতাম!’
Go to News Site