Somoy TV
সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি বলে মন্তব্য করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।তিনি বলেছেন, সংসদের কার্যক্রম দেখলে মনে হয় আমরা ভুলে যাচ্ছি সংসদ কীভাবে গঠিত হয়েছে? গণভোট হয়েছিল, কিন্তু দেখলে মনে হয় কিছুই হয়নি। রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক শুরু হয়েছে। এসময় এ অনুরোধ জানান নাহিদ ইসলাম। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।আরও পড়ুন: ২৬ মার্চ ইতিহাসে এক অনন্য গৌরবময় ও আত্মমর্যাদার দিন: নাহিদ৭১ বিধিতে আলোচনার মাঝখানে গণভোট ও জুলাই বাস্তবায়ন আদেশ নিয়ে আলোচনা করার জন্য নোট দেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ প্রসঙ্গে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন নাহিদ ইসলাম। এটি রেওয়াজ ও সংসদের রীতিনীতি বিরুদ্ধে বলে মত দেন সরকারি দলের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। এই নিয়ে কয়েক মুহুর্তের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে, এই রীতি স্পিকার চাইলে ভাঙতে পারেন এমন মতামত দেন তিনি। যদিও স্পিকার রীতি রেওয়াজ মেনে তা ৭১ বিধির পরে আলোচনার জন্য বলেন।
Go to News Site