Collector
নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে ভারতের ২ এলপিজি ট্যাঙ্কার | Collector
নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে ভারতের ২ এলপিজি ট্যাঙ্কার
Jagonews24

নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে ভারতের ২ এলপিজি ট্যাঙ্কার

ভারতগামী দুটি এলপিজি (রান্নার গ্যাস) ট্যাঙ্কার নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে এবং বর্তমানে ভারতের দিকে রওনা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। সরকারি বিবৃতিতে বলা হয়, প্রায় ৯৪ হাজার মেট্রিক টন এলপিজি বহনকারী জাহাজ দুটি চলতি সপ্তাহেই মুম্বাই বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এই জাহাজগুলো সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি পাড়ি দেওয়া ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোর মধ্যে সর্বশেষ। এর আগে আরও চারটি এলপিজি ট্যাঙ্কার সফলভাবে এই গুরুত্বপূর্ণ জলপথ অতিক্রম করেছে। এছাড়া, আরও তিনটি ট্যাঙ্কার এখনো প্রণালির পশ্চিম অংশে অবস্থান করছে বলে জাহাজ ট্র্যাকিং তথ্য থেকে জানা গেছে। সরকার আরও জানিয়েছে, বর্তমানে পশ্চিম উপসাগরীয় অঞ্চলে ১৮টি ভারতীয় পতাকাবাহী জাহাজ রয়েছে, যেখানে ৪৮৫ জন ভারতীয় নাবিক কর্মরত আছেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলপিজি আমদানিকারক ভারত গত বছর মোট ৩৩.১৫ মিলিয়ন টন গ্যাস ব্যবহার করেছে, যার প্রায় ৬০ শতাংশই আমদানির মাধ্যমে পূরণ করা হয়। এর মধ্যে প্রায় ৯০ শতাংশ এলপিজি মধ্যপ্রাচ্য থেকে আসে, ফলে হরমুজ প্রণালি এই জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র: আল-জাজিরা এমএসএম

Go to News Site