Collector
নিউজিল্যান্ড সিরিজ দিয়েই মাঠে ফিরছেন তানজিম সাকিব! | Collector
নিউজিল্যান্ড সিরিজ দিয়েই মাঠে ফিরছেন তানজিম সাকিব!
Somoy TV

নিউজিল্যান্ড সিরিজ দিয়েই মাঠে ফিরছেন তানজিম সাকিব!

দীর্ঘদিন ধরেই ইনজুরিতে ভুগছেন পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব। বিপিএলের সর্বশেষ আসরেও দারুণ ছন্দে ছিলেন এই অলরাউন্ডার। রাজশাহী ওয়ারিয়র্সের চ্যাম্পিয়ন হওয়ার পথে বল হাতে রেখেছেন দারুণ ভূমিকা রেখেছেন তানজিম। এরপরই ব্যাক পেইনের চোটে পড়েন তিনি। যে কারণে ঘরের মাঠে সবশেষ পাকিস্তান সিরিজেও দলে ছিলেন না তিনি। কিন্তু আসন্ন নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফিরবেন বলে প্রত্যাশা তার।আগামী মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের আগেই সুখবর পেলো টাইগাররা। ইনজুরি থেকে দ্রুতই সুস্থ হয়ে উঠছেন তানজিম হাসান সাকিব। আগামী মাসেই পূর্ণ দমে বোলিং শুরু করতে পারবেন বলে আশা করা যাচ্ছে। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে বিসিবি একাডেমিতে নেটে বোলিং শুরু করেছেন সাকিব।  তানজিম সাকিব জানিয়েছেন, ‘আশা করছি আগামী চারটি সেশনের মধ্যে আমি ১০০ শতাংশ ফিটনেস নিয়ে বোলিং করতে পারব। সব ঠিক থাকলে এপ্রিলের শুরু থেকেই আমি পুরোপুরি প্রস্তুত থাকব।’  আরও পড়ুন: পিসিবির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন গিলেস্পি আগামী ১৩ এপ্রিল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে কিউইরা। ১৭ ও ২০ এপ্রিল ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম। ২৩ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে চট্টগ্রামে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে ২৭ ও ২৯ এপ্রিল, চট্টগ্রামে। ২ মে সিরিজের শেষ ম্যাচটি হবে ঢাকায়।  পাকিস্তানের বিপক্ষে ২–১ ব্যবধানে সিরিজ জিতে দারুণ আত্মবিশ্বাসে রয়েছে বাংলাদেশ। এই সাফল্যের ফলে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠে এসেছে টাইগাররা, যা ২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার জন্য এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।  সামনে নিউজিল্যান্ড সিরিজ— যেখানে ৩–০ ব্যবধানে জয় পেলে বড় ধরনের অগ্রগতি সম্ভব। এমন ফলাফল এলে র‍্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে থাকা ইংল্যান্ডের সঙ্গে পয়েন্ট ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমে আসবে, যা বাংলাদেশের জন্য পরবর্তী পথচলাকে আরও সহজ করে দিতে পারে।  আরও পড়ুন: কোহলিকে টেস্টের অধিনায়কত্ব দিয়ে ফিরিয়ে আনার পরামর্শ বর্তমানে মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামসহ মোট ছয়জন বাংলাদেশি ক্রিকেটার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছে। তবে আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের সীমিত সময়ের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে।  মোস্তাফিজুর রহমান ওয়ানডে সিরিজে দলে থাকলেও টি-টোয়েন্টি পর্বে তাকে পাওয়া যাবে না। অন্যদিকে শরিফুল ইসলাম, তানজিদ তামিম, নাহিদ রানা ও রিশাদ হোসেন ১২ এপ্রিলের মধ্যেই দেশে ফিরে আসবেন এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি— দুই ফরম্যাটেই দলের জন্য প্রস্তুত থাকবেন।

Go to News Site