Collector
অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে ৪ বন্ধু আহত | Collector
অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে ৪ বন্ধু আহত
Somoy TV

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে ৪ বন্ধু আহত

খুলনায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে চার বন্ধু আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) বিকেল ৪টার দিকে নগরীর আফিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন: অমিত (২০), সামি (২১) ও মিম (২২)। তারা সবাই শিরোমনি এলাকার বাসিন্দা।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ আফিলগেট এলাকায় পৌঁছালে সেখানে থাকা একটি অরক্ষিত (অবৈধ) রেলক্রসিং পার হচ্ছিল একটি প্রাইভেটকার। এ সময় হঠাৎ গাড়িটি রেললাইনের ওপর উঠে পড়লে দ্রুতগামী ট্রেনটি সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি ছিটকে দূরে গিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।আরও পড়ুন: কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে নিহত ১২এতে গাড়িটিতে থাকা চার বন্ধু মশিয়ালি এলাকায় একটি ক্রিকেট ম্যাচ শেষে শিরোমনি এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন। দুর্ঘটনায় তারা সবাই আহত হন। গুরুতর আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অপর দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।বিষয়টি নিশ্চিত করেছেন খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন।আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় বসতবাড়িতে গিয়ে পড়ল ট্রাক, আহত ২তিনি বলেন, ‘অরক্ষিত একটি ছোট রেলক্রসিং পার হওয়ার সময় ‘সুন্দরবন এক্সপ্রেসের’ সঙ্গে প্রাইভেটকারটির ধাক্কা লাগে। এতে চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

Go to News Site