Somoy TV
বাগেরহাটের মোংলার বিভিন্ন এলাকায় পেট্রোল, অকটেন ও ডিজেলের জন্য হাহাকার চললেও অসাধু ব্যবসায়ী এবং সরকারি-বেসরকারি ডিপো মালিক ও কর্মকর্তার বিরুদ্ধে তেল মজুত করে রাখার অভিযোগ উঠেছে। এমন অভিযোগের ভিত্তিতে অবধৈভাবে মজুত করা ১২ হাজার লিটার ডিজেল জব্দ করেছে যৌথবাহিনীর সদস্যরা।শনিবার (২৮ মার্চ) দিনগত রাতে দ্বিগরাজের একটি তেল ডিপো থেকে এ তেল উদ্ধার করা হয়। রোববার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।কোস্টগার্ড জানায়, শনিবার রাত ১টার দিকে কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ, এনএসআই এবং বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসকের সমন্বয়ে মোংলা অয়েল ইনস্টলেশন এলাকায় অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন ওই প্রতিষ্ঠানের ৩টি তেলের ট্যাংকে সংরক্ষিত জ্বালানি তেলের সন্ধান পাওয়া যায়। এ তেলের পরিমাণ সরেজমিনে পরিমাপ এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই করে অবৈধভাবে মজুতকৃত ১২ হাজার ৬১৩ লিটার অতিরিক্ত জ্বালানি ডিজেল তেল পাওয়া গেলে তা জব্দ করা হয়। আরও পড়ুন: মোংলায় ঘের দখল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ৯এ তেলের বাজার মূল্য প্রায় ১২ লাখ ১০ হাজার ৮৫০ টাকা বলে জানায় অভিযানকারীরা। পরে সেই জ্বালানি ডিজেল জব্দ করে রাখা হয় এবং কেন কাগজপত্রবিহীন এ ডিজেল মজুত রাখা হয়েছে, যমুনা পেট্রোলিয়াম লিমিটেড’র মোংলা অয়েল ইনস্টলেশন কর্তৃপক্ষের কাছে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। এ প্রতিষ্ঠানে অবৈধভাবে মজুতকৃত তেলের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ বিভাগ) বাগেরহাটের তত্ত্বাবধানে প্রক্রিয়াধীন।
Go to News Site